প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | অস্ত্র

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | অস্ত্র

মোহন রায়হান

অস্ত্র


কোথায় রেখেছিস, কোথায় কয়টি আছে বল?’
পুলিশের বড়কর্তা বারবার শুধালেন
 
বল শালা, শুয়ারের পুত, কোনখানে রেখেছিস?’
ধমকে দালান ফাটে, নিরুত্তর ফাটে না আমার বুক
চোখ রাঙা করে সিআইডি অফিসার
খুলে দেওয়া গোয়েন্দা রিপোর্ট বুক: ‘এই যে দেখুন স্যার।’
অকস্মাৎ ভারী ঘুসি এসে পড়ে নাকে
মুখে চোখে বুকে পাঁজরে তলপেটে
লাঠি ও বুটের শব্দে
দুলে ওঠে ত্রিভুবন, কতক্ষণ দুলেছে জানি না
 
জ্ঞান ফিরে এলে শুষ্ক জিভে ঠোঁটের কিনারে জমে থাকা
                                কালো রক্ত চেটে
হেসে উঠি:
দু'টো গ্রেনেড আমার চোখ
স্টেনগান এই নাক
পাঁজরের হাড় রাইফেল
লাইট মেশিনগান হাতদুটো
ট্যাঙ্ক আমার পা
তবু ওরা থরে থরে সাজানো
কোনো অস্ত্রই খুঁজে কেনো যে পেল না!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)