প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

পরিযায়ী প্রেম | পরাণ মাঝি

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

পরাণ মাঝি

পরিযায়ী প্রেম


শীত এসে গেলেই তার কথা মনে পড়ে 
বছর শেষে ওই একবারই সাক্ষাৎকার
পরিযায়ী প্রেম আমার—
 
কথার গরমে উষ্ণতা এঁকে ওম নিই; চোখে রাখি চোখ, শীতকাল কাঁদতে কাঁদতে একেবারে চন্দ্রবিন্দুর চাঁদ হয়ে যায়
 
বুকের দরজা খুলে একে অপরের ঘরে পড়ি ঢুকে; আঁকি— সমাপিকা ক্রিয়া
বর্ণমালার সাদা ঘোড়া ছুটতে থাকে; বাজে গহিন গানের সুর; শব্দগুলো হয় সংগীত; প্রাণে প্রাণে—
 
দূর থেকে দেখি বহুদূরের সকাল ও বিকেল বিভ্রাট—
জলে আর গাছের ডালে তুমি; আমি পাড়ে বসে বসে  ডানার রোদে মেলা দেখি 
 
সে আমার দূর দেশের পরিযায়ী প্রেম পাখি; রঙিন প্রেমিকা
 

7 comments:

  1. ধন্যবাদ জানাই " বাতায়ন ই ম্যাগ " এর সকলকে! শুভকামনা নিরন্তর

    ReplyDelete
  2. অপূর্ব নির্মাণ। ভীষণ ভালো লাগলো।

    ReplyDelete
  3. ধন্যবাদ সকলকে !

    ReplyDelete
  4. বাঃ, খুব সুন্দর কবিতা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)