মোহন
রায়হান সংখ্যা | কবিতা
বিনয় দেবনাথ
কোথায় যেন দেখেছি তারে
ছুঁই ছুঁই
বর্ষণের ডুবুডুবু জলে-
মনে পড়ে নির্জনতায় আঁধার রাতে;
কখনো বা
প্রখর রৌদ্র আর ক্লান্ত পথে।
কোথায় যেন দেখেছি তারে?
সেই সুনামি-আইলার তান্ডব-সাইক্লোনে;
মনে পড়েও
পড়ছে না কেন এই মনে।
ক্ষুধার্ত চাহনিতে অসহায় অনাথ পথিক হয়ে,
কখনো বা
বিলাসদের ভোজ সভায় আর মজলিশে।
কোথায় যেন দেখেছি তারে?
মাথায় বাঁধা রক্তমাখা লাল-সবুজ কাপড়ে;
কখনো বা
মাতৃকুলে নবশিশুর জন্মে।
কোথায় যেন দেখেছি তারে?
তাহলে কী দেখেছি তারে আততায়ীর হাতে;
রাজনীতির ওই দুর্ভাগা গণতন্ত্রের হাহাকার আর আর্তচিৎকারে।
কোথায় যেন দেখেছি তারে?
মনে পড়ে নির্জনতায় আঁধার রাতে;
কোথায় যেন দেখেছি তারে?
সেই সুনামি-আইলার তান্ডব-সাইক্লোনে;
ক্ষুধার্ত চাহনিতে অসহায় অনাথ পথিক হয়ে,
কোথায় যেন দেখেছি তারে?
মাথায় বাঁধা রক্তমাখা লাল-সবুজ কাপড়ে;
কোথায় যেন দেখেছি তারে?
তাহলে কী দেখেছি তারে আততায়ীর হাতে;
কোথায় যেন দেখেছি তারে?

No comments:
Post a Comment