বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
পরাণ মাঝি
ডেসটিনেশন
জ্বলছে আগুন
ধিকিধিকি; রং
তার কী?
রাসের দোলায় দুলছে মনসাদা রাধা; তার সাথে কে? সুগভীর জীবন নদে বেসামাল ঢেউ সামলায় যে। সাগরের অনন্ত নীলের মতো দৃষ্টি তার মানবতার দিকে—
কোন দিকে
নিয়ে যায় সে? ডেসটিনেশন-ই
বা কী? মহাপ্রস্থান?
তবে এসো
পৃথিবীকে গড়ে তুলি ব্রজকানন,
অনিবার্য
রূপমাধুরীতে জাগুক মানব মনন।
আমি আমার নই; তাঁর-ই এ বি
সি ডি?
তবে কে আমি? কী বা আমার
কাজ, জী?
এসব জানতে
এসো প্রবেশ করি হৃদয়ের মহাভারতে, সুবচনে গড়ে তুলি মানবকানন।
রাসের দোলায় দুলছে মনসাদা রাধা; তার সাথে কে? সুগভীর জীবন নদে বেসামাল ঢেউ সামলায় যে। সাগরের অনন্ত নীলের মতো দৃষ্টি তার মানবতার দিকে—

সম্মানিত ও গর্বিত হলাম । শুভকামনা সতত -- " বাতায়ন- ই - ম্যাগ"
ReplyDeleteখুব ভাল লাগল
ReplyDeleteভাল লাগল
ReplyDelete