প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Tuesday, January 21, 2025

প্রেয়সীর বিলাপ | রঞ্জন কুমার বণিক

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

রঞ্জন কুমার বণিক

প্রেয়সীর বিলাপ


অসময়ের কালো মেঘ চাঁদ আড়াল করে, দিগন্তে গিয়ে মিশে,
অশ্রুবারিধারায় অভিমানী প্রেয়সী মুখ লুকোয় আপন দিশে
প্রতিশ্রুতির আঙ্গুরীয় অনামিকায় ঘটায় স্মৃতির রক্তপাত,
হিম ধরে থাকা সুপ্ত পাঁজরে হঠাৎই অবিরাম অগ্ন্যুৎপাত
বধির হয়ে যাওয়া এ পৃথিবীতে বৃথাই রোদন!
ক্লান্ত হয় না সে কখনও, মিছে যুদ্ধাস্ত্রে বিনোদন
শুকোয়নি এখনও খোঁপায় বেঁধে দেওয়া রক্তকরবী,
সাঁঝবেলায় বিলাপ - সে ফিরবে না? বলো জাহ্নবী
সাক্ষী এ তরু, ছায়াতলে ক্লান্ত হয়ে যেদিন ছিলাম বাকরুদ্ধ,
আগুনে রোদ এসে টলাতে পারেনি, মন একই খাঁচায় অবরুদ্ধ
ঘন বাদলে, ঝড়ে, ঘাতে-প্রতিঘাতে, স্খলিত হৃদয় অন্তর্যামী,
পূর্ণিমার চাঁদের আলোর ছটায় ভেসে বেড়াতাম তুমি আর আমি
 

2 comments:

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)