বাতায়ন/প্রেমের
Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | গল্পাণু
কমলকুমার
মন্ডল
বেচারা অদ্রিত
"নিভৃতা একেবারে উল্টো, প্রাণোচ্ছল খোলামেলা আর… আর জীবনকে চেটেপুটে উপভোগ করার বাসনায় ভরপুর। সমাজ লোকলজ্জা তার কাছে ছিল ভেসে থাকার মাপকাঠি। তীব্র ভোগ বাসনায় ভাসিয়ে নিতে চাইত সবকিছু।"
একবুক বাতাস
শুষে নিয়ে দম ফেলে নিভৃতা। আজকে বেশ হালকা লাগছে তাকে। শেষ পর্যন্ত অদ্রিত তাকে
মুক্তি দিয়েছে। এখন সে ইচ্ছে-খুশি ডানা মিলবে মেঘহীন আকাশে।
দীর্ঘ দশ
বছরের সম্পর্ক। স্কুলজীবন থেকে এই সম্পর্ক এক রকম বয়ে চলছিল নিভৃতা। সম্পর্কে
উষ্ণতা হয়তো কিছুটা ছিল হয়তো আবেগ ছিল। ছিল না উচ্ছলতা উদ্যমতা। অদ্রিত ছিল বড়
ম্যাড়মেড়ে সেকেলে।
নিভৃতা
একেবারে উল্টো, প্রাণোচ্ছল
খোলামেলা আর… আর জীবনকে চেটেপুটে উপভোগ করার বাসনায়
ভরপুর। সমাজ লোকলজ্জা তার কাছে ছিল ভেসে থাকার মাপকাঠি। তীব্র ভোগ বাসনায় ভাসিয়ে
নিতে চাইত সবকিছু।
এতগুলো বছর
কেন ভেসে ছিল অদ্রিত। এই প্রশ্নের উত্তর হাতড়ায় নিভৃতা। আপন খেয়ালে হাসতে থাকে।
আবেগ-অনুভূতি-সম্পর্ক শব্দগুলো বড্ড সেকেল মনে হয় তার। বেচারা অদ্রিত জীবনটাকে
পুতুল পুতুল খেলা ভেবে কাটিয়ে দেবে। কিছুটা অবজ্ঞা আর করুনা ঝরে পড়ে নিভৃতার
দীর্ঘশ্বাসে।
সমাপ্ত

No comments:
Post a Comment