বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | প্রকৃতি যা তাই
কবি
রত্নেশ্বর হাজরা
প্রকৃতি যা তাই
তুমি আর
কিছু নও
নিজেকে যা গড়ো তুমি তাই—
নদী হলে শুধু নদী সমুদ্র না দিঘিও না
চাঁপা হয়ে গড়ে উঠলে মল্লিকা না রজনীগন্ধাও কিন্তু নও—
গাছ হলে গাছ ছায়া হলে ছায়া সুখ হলে সুখ।
উষ্ণ হবে, লাল হবে প্রবাহিত আমাকে বাঁচাবে
না হলে তোমাকে কেন রক্ত বলবো?
আমাকে না
দগ্ধ করলে অগ্নি নও হিম—
কেউ আর কিছু
নয় নিজেকে যা গড়ে নিজে তাই—
তিনি তো ধুলোর মধ্যে বসেও সম্রাট
কেউ বিষ কেউ বিশল্যকরণী
ওকে তো কেবল ক্ষমা হতে দেখলাম
অর্থাৎ নিজেকে যেমনি গড়ে তুলবে তাই—
নীল হলে নীল
ভাপ হলে তাপ শোক হলে শোক
আর যদি প্রাণ হয়ে গড়ে ওঠো প্রাণ-ই বলবো
মৃত্যু নয় অমৃত-ও না
নিজেকে যা গড়ো তুমি তাই—
নদী হলে শুধু নদী সমুদ্র না দিঘিও না
চাঁপা হয়ে গড়ে উঠলে মল্লিকা না রজনীগন্ধাও কিন্তু নও—
গাছ হলে গাছ ছায়া হলে ছায়া সুখ হলে সুখ।
উষ্ণ হবে, লাল হবে প্রবাহিত আমাকে বাঁচাবে
না হলে তোমাকে কেন রক্ত বলবো?
তিনি তো ধুলোর মধ্যে বসেও সম্রাট
কেউ বিষ কেউ বিশল্যকরণী
ওকে তো কেবল ক্ষমা হতে দেখলাম
অর্থাৎ নিজেকে যেমনি গড়ে তুলবে তাই—
আর যদি প্রাণ হয়ে গড়ে ওঠো প্রাণ-ই বলবো
মৃত্যু নয় অমৃত-ও না

No comments:
Post a Comment