প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

কবিতাগুচ্ছ | তুষার রায় | আমরা

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | আমরা
তুষার রায়
 
আমরা
 
অস্পষ্ট ধোঁয়ার মতো নাকি স্পষ্ট মেঘময়
পাহাড়ের ভাঁজে কোনও নিষিদ্ধ নগরী
সূর্যের কিরণে যা অদৃশ্য, অথচ ফোটে
ফুটে ওঠে জ্যোৎস্নার নম্র সম্প্রপাতে
কার হাতে চাবি আছে, এ শহর জেগে উঠবে কার পদপাতে?
জাল পাসপোর্ট নিয়ে আমরা আসিনি সন্ত্রাস
কামান ঘোড়া আমাদের নয় আমরা তো নক্ষত্রের
বাতি দেখে এখানে এলাম
প্রভুর সংবাদ নিয়ে এই বেথেলহেমে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)