বাতায়ন/মাসিক/গল্পাণু/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড়
| গল্পাণু
কমলকুমার
মণ্ডল
ধূপকাঠি
"নিস্তব্ধ চারিদিক। বিক্ষিপ্ত আল্পনার মতো ছিটিয়ে নিভে যাওয়া ধূপকাঠির ছাই ধোঁয়াহীন গন্ধহীন। নলিনীবাবু এক দৃষ্টে চেয়ে থাকে সেই দিকে।"
এক আকাশ দীর্ঘশ্বাস ছেড়ে নলিনীবাবু হাঁক পাড়ে— তোমার বাতি দেওয়া হলে একটু
এদিকে এসো তো।
ততক্ষণে ধূপকাঠি ধোঁয়াকুন্ডলীর সাথে সাথে তার শরীরে মিশে থাকা মিষ্টিগন্ধ মুখ
লুকিয়েছে বাতাসের ভাঁজে। কিন্তু তার রেশ?
নলিনীবাবু ফিরে যান তার যৌবনের টগবগে অতীত দিনগুলোতে। একান্নবর্তী পরিবার।
বাড়ির বড়ো ছেলে হিসেবে দায়িত্ব আর কর্তব্য পালনের উদ্দাম গতি।
দায়িত্ব কর্তব্য আর বিরামহীন কাজের জাঁতাকলে নিজেকে নিয়ে
ভাববার কোন অবকাশ মেলেনি। স্ত্রী
মৃদুলাদেবীর কোন অভিযোগ ছিল না এতে। বলা ভালো স্ত্রীর নীরব প্রতিবাদ চোখের আড়ালেই
থেকে যায়।
বেশ কিছুটা সময় পরে মৃদুলাদেবী স্বামীর পাশে এসে বসেন। নিস্তব্ধ চারিদিক।
বিক্ষিপ্ত আল্পনার মতো ছিটিয়ে নিভে যাওয়া ধূপকাঠির ছাই
ধোঁয়াহীন গন্ধহীন। নলিনীবাবু এক দৃষ্টে চেয়ে থাকে সেই দিকে। আজ
যে তার চাকরিজীবনের শেষ দিন।
সমাপ্ত

No comments:
Post a Comment