প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, May 16, 2025

অন্তর দহন | বি এম মিজানুর রহমান

বাতায়ন/দহন/ছড়া/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | ছড়া
বি এম মিজানুর রহমান
 
অন্তর দহন
 
মনের পাতায় আগুন জ্বলছে
জ্বলছি পুড়ছি রোজ,
কোন জন আছো সুজন বন্ধু 
নিচ্ছ মনের খোঁজ?
 
কত অভিনয় করতে হচ্ছে 
মনটা কেবল জানে,
মুখের হাসিতে ম্লান হলেও
কষ্ট রয় যে প্রাণে
 
নিয়ে সংশয় আনমনে ভাই
কাঁদি আমি রোজ রাতে,
ভাগ্যবিধাতা খেলছে দেখছি
নিত্য আমার সাথে
 
সুখ সুখ বলে খুঁজতে ব্যস্ত
সুখ না রে খুঁজে পাই,
আসলে কি এই ভুবনে ভাই রে
সুখ বলে কিছু নাই?
 
দহন পুড়ন যন্ত্রণা ভাই
নিজের মনেতে পুষি,
জ্বলে পুড়ে ছাই হচ্ছি তবুও 
দেখায় সবারে খুশি
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)