প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

পুরুষকার | উৎপলেন্দু পাল

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
উৎপলেন্দু পাল
 
পুরুষকার
 

পুরুষের কি অশ্রু হয়?
সে তো শুনেছি প্রলয়ের সংকেত!

 
বুকের ছাতিতে কি কখনো অস্ত্র লুকোনো থাকে?
কিংবা কোনো অজানা ফুলের বিষ মাখা মধু!
 
ধমনীতে কি বয়ে যায় উত্তাল কোনো স্রোত?
অথবা নিতান্তই কোনো পয়ঃপ্রণালী!
 
পুরুষের খাঁচায় কি কোনো রমনীর বাস?
না কি বিকৃতকাম বর্গী অথবা রাক্ষস!
 
তোমরা যাকে পুরুষ বলে চেনো বা মানো 
সে কি সত্যিই মুখোশহীন কোনো মানুষ?
 
ফিশফিশানি কতো কথাই তো শোনা যায়
তাতে কি কখনো পুরুষ বা নারী চেনা যায়?
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)