প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

কে | সুশান্ত সেন

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
সুশান্ত সেন
 
কে
 

'কে-বা কার জন্য অপেক্ষা করে থাকে' -
কথাটা তীরের মতো এসে বিঁধলো?
বিঁধলো কোথায়? 

 
এই আশ্চর্য দুনিয়ার কথা ভেবে
শীতের সকালেও ঘাম দিয়ে জ্বর আসে
চারপাশ কমলা রঙের বিষণ্ণতা
ঘিরে ফেলে
 
পার্ক স্ট্রিটের স্টেট ব্যাংকের গায়ে
পরম মমতায়
বিছানা পাতছে এক শীর্ণ রমণী,
পাশে শিশু কোলে কেলটে পিতা,
শীতের ওম নেবে 
কম্বলের ওপর বসে একটু পরেই,
হাসি হাসি মুখ দুজনেরই
 
পাশ কাটিয়ে চলে গেলাম 
পাশবই আপডেট করতে হবে মেশিনে
 
কলকাতা এগিয়ে চলেছে!
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)