প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

জানালাটা খোলা থাক | কাজল আচার্য

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
কাজল আচার্য
 
জানালাটা খোলা থাক
 

দক্ষিণের জানলাটা খোলা যায় না আর
গা ঘেঁষে আরো এক বিশাল অট্টালিকা
পাখির ডাক কমে এসেছে

বদলে বাজারে মলে ট্রেনে মেট্রোরেলে
দীর্ঘশ্বাসের হুইসেল
আকাশটা নীল দেখায় না আর
সারাক্ষণ যেন ঘন কু্য়াশার পোট্রের্ট
দক্ষিণখোলা ফ্ল্যাটের প্রশংসা অনেক কুড়িয়েছেন
বাড়িওয়ালা।
সব জানালাগুলো বন্ধ হয়ে আসে ক্রমশ।
আকাশ হারিয়ে গেলে ঘরকুনো মানুষের জীবনে
পড়ে থাকে কী
ফেরার পথ অনেকদিন ভুলে গেছে
চরাচর ফেরে না শুধু মনে মনে
ইচ্ছা চাপা দেয় চায়ের দোকানের একঘেয়ে চা।
সব আন্দোলন কয়েক-ঘন্টার ফাঁকা আওয়াজ মতো
অনুরণনহীন নির্বিষ...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)