প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | নির্ণায়ক ভূমিক্ষেত্র

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | নির্ণায়ক ভূমিক্ষেত্র
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
 
নির্ণায়ক ভূমিক্ষেত্র
     
বিস্তৃত মাঠে কোলাহল ছাড়া শব্দের কোন গাছ নেই
একে একে ছেড়ে গেছে সব পাখিদের চোখে জল
 
শস্যের দানা ছড়িয়ে ছিটিয়ে ডাকি বসন্তকে
বিপরীত বাতাস বহে যায় মধুর পথে, মুহূর্তের
শৈশব-বীজ ছড়িয়ে রাখি স্মৃতির অনন্য চোখে
খোঁজ নিয়েছি কি কতটা ঋণ বেড়েছে মাথায়।
 
আকাশে কান্নার রোদ ঝরেছিল বৃষ্টি-পাপড়িতে
কালো মেঘের আড়ালে মুখ ঢাকে লজ্জা
নির্লজ্জ মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে
নিরপেক্ষতার ভান করা মুখোশধারী বেশি
 
শিশিরের স্নিগ্ধতা মেখে শীতের ওম ডাক দেয়,
এসো, নতুন বসনে সাজিয়ে দিই জীবন বৃক্ষকে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)