প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, October 31, 2025

কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | শপথ

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | শপথ
নৃপেন চক্রবর্তী
 
শপথ
 
সন্ধ্যার আগেই পাখিরা ফিরেছে ঘরে।
হাওয়ায় দুলছে ঘর বাড়ি...
বাতাসে বারুদগন্ধে
প্রতিদিন যুদ্ধ কথা
চারপাশে লাশ সারি সারি।
 
কারা যেন ফিস ফিস
কারা যেন অন্ধকারে হাঁটে...
রক্তাক্ত মানুষ জন
এখনও পড়ে আছে
আমাদের পরিচিত মাঠে।
 
আমরা কি পেরেছি আজো
রক্ত চোখে ছুঁড়ে দিতে বারুদ আগুন?
শান্তির পতাকে নিয়ে
শুধুই চলেছি হেঁটে...
এখনো অধরা তাই পলাশ ফাগুণ।
 
বাতাসে পলাশ ফোটে
কৃষ্ণ চুড়া রক্ত রাঙা হয়
আর নয় থেমে থাকা
আর নয় অর্থ হীন ভয়।
 
প্রতিজ্ঞায় সেজেছে আজ
আমাদের সন্তান সন্ততি
মিছিলে লেগেছে বান
আবার ফিরেছে সেই গতি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)