প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, October 31, 2025

জীবন | মনোজ ঘোষ

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মনোজ ঘোষ
 
জীবন
 
জীবন কাটানো মাঠ পেরোনোর
মতো সহজ নয়
সরল জীবনেও থাকে উত্তুঙ্গ পাহাড়
বিশাল গিরিখাতের ছায়াত্মজ ভয়
 
সেখান থেকে পিছনো যায় না
শুরুটাও বদলানো যায় না
আবার বর্তমান থেকে
শুরু করতে হয় বাকি পথটা খুঁজতে হয় নিজের মতো
 
ভুল জিনিসের পিছনে ছোটা থামালে
সঠিক জিনিস আসতে পারে নাগালে
প্রতিরোধী পাহাড় ডিঙোনোৱ ভয় কাটে সঠিক পথটা যদি কখনো মেলে
 
প্রয়োজনে ভাবনাকে বদলাতে হয়
বদলায় না যা তাকে মানতে হয়
কিছু বদলানোর ইচ্ছে হলে
ধৈর্য সুযোগকে আনে সঠিক নাগালে
 
পর্যাস জীবনের প্রকৃতি
বাধাবিপত্তি তার ভবিষ্যৎ
মানতে হয় তার বদলের গতি
প্রতিদ্বন্দ্বিতা আদপেই নয়
 
পরিসর যত ব্যাপ্তই হোক
তাকে উজ্জ্বল রাখে সূর্যালোক
এমন বিধ্বস্ত হৃদয়ও নেই
ভগ্নাশা যেখানে বাসা বাঁধবেই
 
জীবনে অনেক বিন্যাস ছাঁদ রয়ে যায়
ঘুরে ফিরে নব রূপে বারবার আসে
মূল সুর একটা শুধু থেকে যায়
ধুয়োৱ অন্তহীন পরিবৃত্তি হয়ে
 
জীবনকে দুহাতে আঁকড়ে চলার সময়
তার নিখুঁত নিকটত্বে অভিভূত হই সঙ্গহীনতার নির্জন জড়ত্ব
জিয়নকাঠি হয়ে বলে চলে, মাভৈ
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)