প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

কবিতাগুচ্ছ | সমর সেন | স্বর্গ হ’তে বিদায়



বাতায়ন/নবান্ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতাগুচ্ছ | সমর সেন | স্বর্গ হ’তে বিদায়
কবিতাগুচ্ছ
সমর সেন
 
স্বর্গ হ'তে বিদায়

সমুদ্র শেষ হ'লো,
আজ দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো
সমুদ্র শেষ হ'লো
গভীর বনে আর হরিণ নেই,
সবুজ পাখি গিয়েছে ম'রে,
আর পাহাড়ের ধূসর অন্ধকারে
দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো
সমুদ্র শেষ হ'লো,
চাঁদের আলোয়
সময়ের শূন্য মরুভূমি জ্বলে

[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)