প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, January 1, 2026

নবান্ন | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/নবান্ন/ছড়া/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | ছড়া
দিলীপ কুমার পাত্র
 
নবান্ন
 
আমন ধানটা কাটার পরে
নবান্নটা আসে
হিমেল হাওয়া উৎসবেতে
বাংলার মানুষ ভাসে।
 
অগ্রহায়ণে মাঠ মাঝে
ফসল তোলার পালা
হেমন্ততে কৃষিজীবী
সাজায় রূপের ডালা।
 
নতুন ধানে প্রভুকে তো
প্রণাম নজর কাড়া
পিঠেপুলি পায়েসেতে
পড়ে গেছে সাড়া।
 
বছর বছর এমন দিনই
আসুক ফিরে ফিরে
নবান্নেরই এই খুশিটা
থাকুক সদা ঘিরে।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)