প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

উলু বনে মুক্তো | সলিল মুখোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
সলিল মুখোপাধ্যায়
 
উলু বনে মুক্তো
 
সর্বত্র সুপরামর্শ,
"শেখো, শেখো, শেখো!"
 
বিষে ভরা বাতাস টুঁটি টিপে ধরে বলে,
"নাও নাও, শ্বাস নাও, বাঁচা শেখো!"
 
নিজে হাঁ করে, দাঁত বার করে থেকে
সড়ক বলে, “সামলে চল হে!”
 
অন্ধকারের ফেরিওয়ালা মঞ্চে উঠে
আলোর মাহাত্ম্য শেখায়।
 
যে-বন্ধু নিজের চোখ ঢেকে রাখে
সর্বক্ষণ কালো চশমায়, সে শেখায়
চোখে চোখ রেখে কথা বলতে।
 
এত শুভাকাঙ্ক্ষী চারপাশে,
তবু আমাদের শুভ হয় না—
আমরাই অপগণ্ড কিনা!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)