প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

অপরাজিতা | অর্পিতা সাহা

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/গল্পাণু/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | গল্পাণু
অর্পিতা সাহা
 
অপরাজিতা

"সব খলমানুষদের গুরুত্বহীন করে রাখতে হবে ওদের সকলকে তুচ্ছ প্রতিপন্ন করতে হবে নীরবতা দিয়েএ ভাবেই মেয়েটা অপরাজিতা হয়ে উঠল একদিন।"

 
কথা গুছিয়ে বলতে চেষ্টা করেও খেই হারিয়ে ফেলছিল মেয়েটিএকটা দলা পাকানো কষ্ট গলার কাছে দম বন্ধ করে দিচ্ছিল ওর; খুব জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছিল মনটা বলছিল শুধু তোর সাথে তোরই সাথে বারংবার কেন এমনটা হয়
 
কত হাসি কত বিদ্রুপ কত কটু কথা ছুঁড়ে দিচ্ছিল চেনা মানুষগুলোই যাদের ও বন্ধু বলে জানত, চোখের জলে ঝাপসা চারিদিক কাউকে কোনো যুক্তি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা ও করেনি।
 
শুধু প্রকৃত নির্লজ্জ আর ভয়ানক ধূর্ত মানুষীটির খোঁজ ও পেয়ে গেছিল চিনতে পেরে গেছিল তার ছদ্মরূপ ভয়ংকর ভাবে ওকে অপদস্থ করে যেত সে, তাই নিজেকে নিজেই বুঝিয়ে ছিল নিজেকে ভাল থাকতে আর ভাল রাখতে দুনিয়ার এই সব খলমানুষদের গুরুত্বহীন করে রাখতে হবে ওদের সকলকে তুচ্ছ প্রতিপন্ন করতে হবে নীরবতা দিয়ে, এ ভাবেই মেয়েটা অপরাজিতা হয়ে উঠল একদিন।
 
~~০০০~~

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)