প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

তোকে দেখলেই | সমীর মন্ডল

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
সমীর মন্ডল
 
তোকে দেখলেই
 
তোকে দেখলেই
জলহীন প্রান্তরে নামে
অংশুমান।
মরুদ্যানে জন্মদিন পালিত হয়
পিয়াসের।
যামিনীর তুলিতে ফুটে ওঠে
সিতারা।
অর্ণবের চঞ্চলতায় জেগে ওঠে
দ্বীপ।
 
তোকে দেখলেই
ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে
সুর।
কই মাছের প্রাণ জড়িয়ে ধরে
সরোবর।
মধুকরের আকর্ষণীয় জীবন খুঁজে ফেরে
প্রসূন।
ব্রহ্ম মুহূর্তে স্বপ্নময় জীবনে ভেসে ওঠে
প্রিয় মুখ।
 
তোকে দেখলেই
বিনাশকারী চিন্তার অগস্ত্য যাএা
সম্পূর্ণতা পায়।
চাইলেও কেউ বেরিয়ে আসতে পারে না
জাগতিক মায়ার দরবারে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)