প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

কতদিন হল | তাপস মাইতি

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
তাপস মাইতি
 
কতদিন হল
 
কতদিন হল, জানালা খোলা রেখেছি
তার পাল্লাগুলোতে বাতাস
কারোর দুঃখ নিয়ে এসে ছড়ফড় করেছে
 
কতদিন হল শুনেছি, রাতেই বেশি করে
জ্যোৎস্নারা কারোর প্রাসঙ্গিক কথা
নিয়ে প্রবেশ করেছে জানালা দিয়ে
 
ভোরের শিশির পড়ছে, ‘আর পারছি না—'
ভাষা ঝরাচ্ছে যেন কতদিন হল
 
তবু জানালা খোলা রেখে
আমাকে পারতেই হবে যেভাবে
হারতে হারতে জয় ছিনিয়ে আনে বিশ্বাস।
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)