বাতায়ন/তূয়া
নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
রঞ্জন ভট্টাচার্য
কী
আনন্দ কী আনন্দ কী আনন্দ
বিবেকের মাঝে বিবেকানন্দ
দুঃখের মাঝে সদানন্দ
সুখের মাঝে না ভাসিয়ে
পায় যে শুধুই পরমানন্দ।
মহাজ্ঞানী রূপে মহিমার বাণী
সরে যায় সব জ্ঞানী-মহাজ্ঞানী
প্রবল প্রতাপ হৃদয়ের বাক
দেয় শুধু সুখ আনন্দ।
আকাশে বাতাসে সুদূরের ডাক
যত শ্রুতিধর হয় নির্বাক
বাকহীন হয়ে সবাক ফোটে
পরমানন্দ নাম।
জয়ের আনন্দ সংসারে বয়
বলেন বিবেক সানন্দময়
হৃদয় মাঝে সে ধরা দেয়
কী আনন্দ কী আনন্দ কী আনন্দ!
তূয়া নূর সংখ্যা | কবিতা
রঞ্জন ভট্টাচার্য
দুঃখের মাঝে সদানন্দ
সুখের মাঝে না ভাসিয়ে
পায় যে শুধুই পরমানন্দ।
সরে যায় সব জ্ঞানী-মহাজ্ঞানী
প্রবল প্রতাপ হৃদয়ের বাক
দেয় শুধু সুখ আনন্দ।
যত শ্রুতিধর হয় নির্বাক
বাকহীন হয়ে সবাক ফোটে
পরমানন্দ নাম।
বলেন বিবেক সানন্দময়
হৃদয় মাঝে সে ধরা দেয়
কী আনন্দ কী আনন্দ কী আনন্দ!

No comments:
Post a Comment