প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

কুয়াশা | মলয় সরকার

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
মলয় সরকার
 
কুয়াশা
 
আমি তাকে ডাকতাম কুয়াশা বলে,
কারণ সে ছিল
কুয়াশার মতোই হালকা অথচ রহস্যময়ী,
তার হাঁটাচলা কথা বলা
তার শাড়ি কিংবা ওড়না সবই—
 
আমি হয়তো রহস্যমাখা আবছায়াকেই
পছন্দ করতাম মনে মনে।
 
কী জানি যা কিছু স্পষ্ট
তার পিছনেই মনে হয় কোন ছায়া আছে,
কিন্তু আবছায়ার পিছনে
থাকে না কোন গোপনতা বা কপট ছায়া।
 
তাই যেদিন কুয়াশা হারিয়ে গেল
তার সব রহস্যময়তা নিয়ে,
আমার জন্য কোন আবছায়া রেখে যায়নি,
তার যাওয়াটা কিন্তু ছিল স্পষ্ট।
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)