প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

পথ খোঁজা | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
পারমিতা চ্যাটার্জি
 
পথ খোঁজা
 
জীবনটা চলে নিজের নিয়মে
আমরা খুঁজে চলি পথ,
কোথায় যাব গন্তব্য কোথায়
কে দেবে যাত্রার রথ?
 
দুঃখের রাতে সুখের স্বপ্নে
পার করে হাঁটি যন্ত্রণা,
বিরহ মলিন নিঃসঙ্গ রাতে
স্বপ্নরা দেয় মন্ত্রণা
 
তবুও প্রেম তোমাকে চাই
একটি নিভৃত কুঞ্জে,
বেদনার রং গায়ে মেখে সব
দঃখকে রাখি পুঞ্জে।
 
জীবনটা হাঁটে জীবনের মতো,
ডুব দিয়ে কাটে সাঁতার,
অমাবস্যার অন্ধকারে
একটা জোৎস্না মাতাল।
 
প্রেম আসে, প্রেম তবু চলে যায়
কোথায় খুঁজি রথ;
জীবনটা চলে জীবনের মতো
শুধু আমরা খুঁজি পথ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)