প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

আজ হেমন্তের উৎসবে | তূয়া নূর

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
তূয়া নূর
 
আজ হেমন্তের উৎসবে
 
আজকে চাষি খুব খুশি সে মন ভরেছে কীসে?
মাঠ যে ভরা থোকায় থোকায় পাকা ধানের শিষে
 
হাসছে তারা পড়ছে ঢলে গায়ে ওপর এসে,
বাংলা যেন নতুন ধানের গন্ধে যাচ্ছে ভেসে।
 
সারাবেলা ব্যস্ত তারা ধূম পড়েছে মাঠে,
কাস্তে হাতে মনের সুখে সোনার ফসল কাটে।
 
ঘামে ভিজে রোদে পুড়ে ফসল ঘরে তোলে,
নতুন ধানের উৎসবে আজ দুঃখ যত ভোলে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)