প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

চিঠি | শামীম নওরোজ

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
শামীম নওরোজ
 
চিঠি
 
কিছুই বলিনি
শুনিনি কিছুই
 
খরস্রোতা নদীটি বহুদূরে যায়
 
একটি সুলুক জল থেকে উঠে এসে বারান্দায় ঘুমায়
আমি তার প্রতিবেশী হই
 
পাতিয়ালা ঘরানার পরে স্রোতের ঘরানা আসে
সমতটে বেজেছিল গৌড় মালহার
 
কিছুই বুঝিনি
জানিনি কিছুই
 
তানসেন ফিরে যাচ্ছেন নিজস্ব কুলায়
প্রতিরাতে জলসায় ভূপালী, কেদার
 
সুর ও স্বরের জন্য পাখিরা আসে
সুর ও স্বরের ভেতর লোকজ যমুনা
 
অনেক জেনেছি
বুঝেছি অনেক
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)