প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, February 6, 2026

মাপ | সুশান্ত সেন

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
মাপ
 
বিজন মাটি শূন্য গোয়াল
চড়ছে গরু দোকান ঘরে
ঝড়ো হাওয়া লাগল বৃষ্টি
জীবন কেমন সমঝে চলা।
হাতে নিয়ে ওজন-দাঁড়ি
মাপ-ই কেবল চলতে থাকে।
 
একবার পড়ি আতন্তরে
পর মুহূর্তে স্খলন
দেখল কি কেউ চেয়ে, না দেখল না?
 
সমুদ্র ডাকছে ডাকছে মোহনা
বাবু যাবেন নাকি মাঝ-নদীতে,
                      নৌকা প্রস্তুত।
 
বাবুঘাটের কোণে বড় অন্ধকার।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)