প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

কাব্যিক জীবন | শ্রীময় ঘোষ

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
শ্রীময় ঘোষ
 
কাব্যিক জীবন
 
জীবন গদ্যে পদ্যে গড়া কাব্য
কখনো উচ্ছ্বাস, উল্লাস
কখনো-বা অভিমান, রাগ, দুঃখ, বেদনার স্রোতে ভেসে যাওয়া
মন গোলাকার বৃত্তে পাখির মতো একা উড়ে বেড়ায়;
আবার এসে বসে শুকনো ডালে নতুন সবুজের প্রতীক্ষায় খুঁটে চলে বেদনার রস,
ডেকে যায় প্রান্তিক অভিসারে মেতে ওঠা সাথীকে;
বিবশ মন গবাক্ষের শিক ধরে মাথা রেখে অশ্রু ঝরায় অনুশোচনায়; গোধূলির রঙে ঝিলমিল আকাশ দোল খায় পড়ন্ত পশ্চিমে; গাংচিল উড়ে হারিয়ে যায়
অন্ধকারের ছায়া এসে পড়ে;
বুকের ভিতর লুকিয়ে থাকা বিবশ মন কাব্যের তরণী বেয়ে নেমে এসে জীবনে খোঁজে সুখ, শান্তির চন্দন আর খোঁজে প্লাবনে হারিয়ে যাওয়া ঈষৎ ছোঁয়ার শিহরণ
এই তো জীবন।
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)