প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

বেঁচে থাকা | সুশান্ত সেন

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
বেঁচে থাকা
 
একটা শালিক দুটো শালিক তিনটে শালিক
খুঁটে খুঁটে কী খায় শীতের বাগানে?
না শালিক তো নয়
তবে শালিকের মতোই দেখতে।
 
কোথায় ছিল তারা
যখন তুষার পড়ছিল বিন্দু বিন্দু
ঝিরঝিরে নেচে-নেচে হাওয়াতে।
 
কোথায় থাকে তারা
যখন তীব্র শীতের হাওয়া ভেসে আসে?
কোথায় থাকে কে জানে!
 
এই থাকা এই বেঁচে থাকা এই শীতের গা মোচকানো ছেড়ে একটা শালিক দুটো শালিক তিনটে শালিক, না না চারটে শালিক বা শালিকের মতো দেখতে কোন পাখি সামনের বাগানে কী যেন খুঁটে খুঁটে খায়।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)