প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

বিধির পাঁচকাহন | দীনেশ সরকার

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/ছড়া/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | ছড়া
দীনেশ সরকার
 
বিধির পাঁচকাহ
 
বিধিনিষেধের কড়া ঘেরাটোপে
হয়েছি বড় সবাই
করবে না এটা, ধরবে না ওটা
বারণের সীমা নাই।
 
নানা লোকে বলে বিধিবাম হলে
দুর্ভোগ নেমে আসে
সংসার ভরে রোগ-তাপ-শোকে
অভাব থাকে যে পাশে।
 
বিধির বিধানে বাঁধা আছি সবে
পালাবার পথ নাই
দিবস-রজনি আপন কর্মে
মগ্ন থাকি যে তাই।
 
আচরণবিধি মেনে চলি যদি
পরিবেশ ঠিক রবে
একে অপরের কথা যদি ভাবি
সকলের ভাল হবে।
 
বিধি মেনে কাজ রোজ করে যারা
বাহবা তাদের নামে
বিধি যারা ভাঙে আইনের রোষে
শাস্তির খাঁড়া নামে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)