প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

প্রতিদিনের নিবেদন ও অন্যান্য | শ্যামল রক্ষিত

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাণু/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতাণু
শ্যামল রক্ষিত
 
প্রতিদিনের নিবেদন ও অন্যান্য
 
প্রতিদিনের নিবেদন
 
তারপর দরজাটা খুলে দিলাম।
 
রোজ সকালে লোকটি
উদ্দেশ্য নিয়ে আসে—
প্রতিদিনের নিবেদনে
লেখা হয়
একটি পদব্রজের কাহিনি।
 
 
সস্পাদিত সংস্করণ
 
অবশেষে মাছের আঁশগুলো খুলে ফেললাম।
 
দেখলাম—
উঠোনভর্তি ছড়িয়ে-ছিটিয়ে
পুরোনো সময়ের সাজপোশাক।
 
পরিসংখ্যানে অন্ধকার
পুরুষপ্রকৃতি—
ফলাফলের জন্য
কেউ ল্যাণ্ডস্কেপ এঁকে রাখছে।
 
 
প্রস্তাব
 
আমি প্রস্তাব করছি
আপনি সভা মুলতবি করুন।
 
দেশে এখন মন্দির-মসজিদ গড়ার প্রতিযোগিতা চলছে।
 
বিরোধের বিকাশ নিয়ে
একজন লড়াকু যুবক বাইসাইকেলে চেপে শস্যভ্রমণে বেরিয়েছে।
 
 
একটাই আকাশ
 
যতদূর চোখ যায়
একটাই আকাশ।
 
যতদূর চোখ যায়
নিপীড়ন, শস্যবিন্যাস।
 
পিঠে পড়ছে
চাবুকের দাগ।
 
সবাই সস্তায় কিনছে
আগুন,
দুঃখ
আর পরাজিত সময়ের গল্পগুলি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)