প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

তেইশে জানুয়ারি | বিধাত্রী চট্টোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
বিধাত্রী চট্টোপাধ্যায়
 
তেইশে জানুয়ারি
 
জানুয়ারি মাসে তেইশ তারিখ—পদযাত্রার ভিড়ে
দু-একটা ছেলে নেতাজি সেজে হেঁটে যায় ধীরে ধীরে।
পাড়ার ক্লাবে স্টেজ বেঁধে হবে রক্তদানের ব্রত,
স্কুলে বলা হবে— দেশপ্রেমেতে হোয়ো নেতাজির মতো।
 
দাদু বলবেন, ‘বিমানে মৃত্যু হয়নি তো মোটে তাঁর;
সত্যিটা জানা ভারতবাসীর নৈতিক অধিকার।'
কাকা বলবেন, টাকার মধ্যে নেতাজির ছবি চাই—
আজ বাদে কাল পথে নামব এই নিয়ে আমরাই
 
শীতের দুপুরে সাদা পাতা জুড়ে জলরং তোলে ঢেউ,
ফৌজি পোশাকে স্যালুট করছে আমাদের দিকে কেউ!
তুমি কি তাকে চিনতে পেরেছ, শুনেছ কি নির্ঘোষ?
জয় হিন্দ’ বলে দাঁড়িয়ে আছেন— সুভাষচন্দ্র বোস।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)