প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

মরণ সুখের ডুব সাঁতার | তাপস মাইতি

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
তাপস মাইতি
 
মরণ সুখের ডুব সাঁতার
 
আমার সাফল্যের পেছনে যারা ছিল
তারা আজ তির হয়ে আসে
বুকের পাঁজরে সেদ্ধ হয় নুন-চরের ঘা
আমার কী করণীয় ঘায়ের উপর
শুধুই নিজেকে দাঁড় করানো
 
ওই পশ্চিমের মেঘ ভ্রূকুটি উড়িয়ে
ধেয়ে আসছে নিমকহারামের মতো
ওই সাগর ধুন্ধুমার ঢেউ তুলে
আমাকে ডুবিয়ে দেবার করেছে সংকল্প
আমার জন্য ওদের সাফল্য আজও ভুলিনি
 
তবে কি উত্তরণের নৌকোফুল নিয়ে
আমার হাড়ের প্রস্রবনে আজ ঘটে যাবে
মরণ সুখের ডুব সাঁতার
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)