প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

কে | সুশান্ত সেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
সুশান্ত সেন
 
কে
 
কে যেন দূরের থেকে বলে তুমি কাছে নেই
কে যেন সমুদ্রের ওপার থেকে ডাক দেয়।
 
বিষল্যকরণী থেকে সঞ্জীবনী বৃক্ষ এনে কে বাঁচাবে মৃত এ হৃদয়
তার অপেক্ষায়
সময়ের ডাক ঘড়ি ডাক দিয়ে যায়।
 
আমি হৃদয় দিয়ে ভালবাসি নাই সে বড় আক্ষেপ নিয়ে অবিশ্রান্ত ঝরে পড়ে
রুপোলি হাসের ঝাঁক।
 
পশ্চিম দিগন্ত থেকে রকমারি পাখিদের ডানার ঝাপট আলিপুর থেকে এসে নলবন ঝিল'কে ডিঙ্গিয়ে সুন্দরবনের দিকে ধীরে চলে যায়।
 
ধীরে চলে আসে কাছে সংবাদ চিল
বাঁকা ঠোঁটে ঘুম ভেঙে দিয়ে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 8 (Last 7 days)