প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

আতঙ্কিত | বি এম মিজানুর রহমান

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
বি এম মিজানুর রহমান
 
আতঙ্কিত
 
চারেপাশে দেখেশুনে
আতঙ্কিত মন
দেশের মধ্যে কখন কী হয়
চিন্তা সারাক্ষণ।
 
নেতার চেয়ে চামচা বড়
মনে লাগে ভয়
আগেপিছে অনেক লোকে
অনেক কথা কয়।
 
অফিসের ওই বসের চেয়ে
পিয়ন বোঝে খুব
কখন কী হয় এ চিন্তায়
তাই তো থাকি ডুব!
 
অযোগ্যরা ক্ষমতায়
যোগ্য মরে কেঁদে
আতঙ্কিত বিদ্রোহের সুর
কখন বেজে যায়।
 
কে মারে কে-বা মরে
চিন্তার নাই শেষ
আতঙ্কিত তাই তো বুঝি
মোদের সারা দেশ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)