বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
পরমেশ্বর গাইন
মাশুল
বেলা
সরে গেছে মেঘের অন্তরালে
লুকোচুরি নয়,
আলো
তাপ মুখ ঢাকা
তবুও বজ্রপাতের ভয়!
আকাশ
জুড়ে নৈতিক দৌরাত্ম্য,
স্বস্তি
শুধু ঘোষিত সৃজনশীলতায়
সেও কালবৈশাখীর মুখে
বাতাসের বদান্যতায়।
এই
বুঝি ভরা দুপুরে আলো নিভে যায়
পুরানো খতিয়ানের কালিমায়।
রত্নাকর
বাল্মীকি হবে কি আত্ম-অনুশোচনায়?
নারী না পুরুষ
কবিতা
পরমেশ্বর গাইন
মাশুল
লুকোচুরি নয়,
তবুও বজ্রপাতের ভয়!
সেও কালবৈশাখীর মুখে
বাতাসের বদান্যতায়।
পুরানো খতিয়ানের কালিমায়।

No comments:
Post a Comment