বাতায়ন/নারী না পুরুষ/গল্পাণু/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
গল্পাণু
সঙ্ঘমিত্রা দাস
মুক্তি দিবস
নারী না পুরুষ
গল্পাণু
সঙ্ঘমিত্রা দাস
মুক্তি দিবস
"পাইস হোটেলের দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজল। দূরে কোন ক্লাবে দেশাত্মবোধক গান বাজছে। আজ যে ১৫ই আগস্ট। স্বাধীনতা দিবস। আজ শুধু ভারতবর্ষের নয়, অন্তরার মতো মেয়েদেরও মুক্তি দিবস।"
-কোথায় যাবেন দিদি? বাস তো আর যাবে না। রাত হয়েছে। আপনি বাড়ি যান।
অন্তরার এতোক্ষণে হুঁশ ফিরল। ফ্যালফ্যাল করে চেয়ে দেখল চারদিক। মনে পড়ল কাজলদির কথা। সেদিন বলেছিল ওর রান্নার হোটেলে হেল্পার লাগবে। এই পেট্রোল পাম্পের গলিতেই তো, ছুটল সেই দিকে। গত সপ্তাহে পাশের মন্দিরে এসে কাজলদিকে দেখেছিল। আগে লোকের বাড়িতে কাজ করত। তখন অন্তরা খুব ছোটো। কাজলদির কোলে কত ঘুরেছে। বিয়ে হয়নি, ভাইয়েরা দেখে না। এখন দোকানটাই ওর সব।
-আমাকে তোমার কাছে রাখবে দিদি। তুমি যা বলবে করব। আমি আর পারছি না সহ্য করতে।
ঠোঁটের কোণে জমা রক্ত, চোখ এড়ায় না কাজলদির।
-অবশ্যই থাকবি। আমার বোনের এই হাল যারা করেছে তাদের ছাড়ব নাকি? ভেতরে আয়। তোর দিদি থাকতে কোন চিন্তা নেই।
পাইস হোটেলের দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজল। দূরে কোন ক্লাবে দেশাত্মবোধক গান বাজছে। আজ যে ১৫ই আগস্ট। স্বাধীনতা দিবস। আজ শুধু ভারতবর্ষের নয়, অন্তরার মতো মেয়েদেরও মুক্তি দিবস।
~~000~~

ভালো লাগলো!
ReplyDelete