বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
মধুসূদন চক্রবর্ত্তী
টুনটুনি আজো ডাকে
বারান্দায়
খেলত খুকু
রোজ সকাল হলে
টুনটুনিটা বসত এসে
পাশের গোলাপ ডালে,
মাঝে
মাঝেই ডেকে ওঠে
চিড়িক চিড়িক করে,
খেলা
ভুলে অবাক চোখে
দেখত খুকু তারে।
বাবা
বলত, 'বন্ধু তোমার,
রোজ এসে ডাকে,
লুকোচুরি
খেলে বেড়ায়
ওই পাতার ফাঁকে'।
ইস্কুলে ভর্তি হোলো খুকু,
খেলা উঠল লাটে,
সকাল
হলেই তাকে এখন
মন দিতে হয় পাঠে।
নানারকম
পড়ার মাঝে
খেলার সময় নাই,
টুনটুনির
কথা সবসময়ে
মনে পড়েনা তাই,
ধীরে
ধীরে উঠল খুকু
অনেক বড়ো হয়ে,
মনের
মতো পাত্র দেখে
বাবা দিলে বিয়ে।
টুনটুনিটা
আজো ডাকে
সেই চিড়িক চিড়িক,
চেয়ারে
বসে বাবা শোনে
চোখ করে চিকচিক,
হারিয়ে
যাওয়া ছেলেবেলা
ফেরেনা তো আর!
সব খুকুই বড়ো হয়ে
গড়ে তোলে সংসার।
শারদীয়া
ছড়া
মধুসূদন চক্রবর্ত্তী
টুনটুনি আজো ডাকে
রোজ সকাল হলে
টুনটুনিটা বসত এসে
পাশের গোলাপ ডালে,
চিড়িক চিড়িক করে,
দেখত খুকু তারে।
ওই পাতার ফাঁকে'।
ইস্কুলে ভর্তি হোলো খুকু,
মন দিতে হয় পাঠে।
খেলার সময় নাই,
মনে পড়েনা তাই,
অনেক বড়ো হয়ে,
বাবা দিলে বিয়ে।
সেই চিড়িক চিড়িক,
চোখ করে চিকচিক,
ফেরেনা তো আর!
সব খুকুই বড়ো হয়ে
গড়ে তোলে সংসার।

No comments:
Post a Comment