বাতায়ন/শারদীয়া/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতাগুচ্ছ | মহাদেব সাহা | ইচ্ছা
কবি পরিচিতি-সহ
কবিতাগুচ্ছ
মহাদেব সাহা
ইচ্ছা
শারদীয়া
কবিতাগুচ্ছ | মহাদেব সাহা | ইচ্ছা
কবি পরিচিতি-সহ
কবিতাগুচ্ছ
মহাদেব সাহা
ইচ্ছা
তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবতাবাদ ও স্বাধিকার আন্দোলনের সুর গভীরভাবেই ফুটে উঠেছে।
হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ
আমি মাটিতে মেশা ঘাস হতে ভালোবাসি,
তবু ঘাসের বুকেই জমে শিশিরবিন্দু;
আমি বাড়ির উঠোনে লুটিয়ে থাকি,
সেইখানে ঐ দূর আকাশকে ডাকি;
আমি ভালোবাসি শিশুদের টলমলে হাঁটা, উড়তে চাইনা,
যার হওয়ার সে হোক জোয়ার,
আমি হাত-পা গুটিয়ে মাটিতেই শুয়ে থাকি,
যে কাছে আছে তাকেই আমি আরো কাছাকাছি ডাকি
সংক্ষিপ্ত কবি পরিচিতি
মহাদেব সাহা
জন্ম ও পরিচিতি
জন্ম: ১৯৪৪ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতা-মাতা: পিতা গদাধর সাহা ও মাতা বিরাজমোহিনী সাহা।
শিক্ষা:
মহাদেব সাহা বগুড়ার ধুনট হাইস্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। উচ্চমাধ্যমিকে তিনি ঢাকা কলেজে ভর্তি হয়েও অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি বগুড়ার আজিজুল হক কলেজ থেকে ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি আজিজুল হক কলেজে বাংলা সাহিত্য বিষয়ে অনার্স শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৬৭ সালে অনার্স পাস করে রাজশাহীতে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এমএ পাসের পর তিনি কিছুদিন ইংরেজি বিষয়ে গবেষণায় নিযুক্ত হন কিন্তু কবিতা লেখার অদম্য আগ্রহ তাকে গবেষণা শেষ করার আগেই ঢাকায় নিয়ে যায়। তিনি জ্যোতিপ্রকাশ দত্তের সহায়তায় ১৯৬৯ সালে তৎকালীন সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় যোগদান করেন।
কর্মজীবন ও সাহিত্য
সাংবাদিকতা: ১৯৬৯ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।
কাব্যশৈলী: তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবতাবাদ ও স্বাধিকার আন্দোলনের সুর গভীরভাবেই ফুটে উঠেছে।
গ্রন্থ: তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩০টির বেশি। প্রথম কাব্যগ্রন্থ ‘এই গৃহ এই সন্ন্যাস’।
পুরস্কার ও সম্মাননা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৩)
একুশে পদক (২০০১)
স্বাধীনতা দিবস পুরস্কার (২০২১)
[সংগৃহীত]

No comments:
Post a Comment