বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম
সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
অমিত পাল
অপেক্ষা
আমি
চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক,
কেউ
আমার জন্য ছটফট করুক
আমি এমনটাই চাই।
চোখের খুব কাছে, তবু
দেখতে পাচ্ছে না, ছুঁতে পারছে না, ভুলতেও পারছে না, অথচ
সম্মুখে আছি।
অস্থির হয়ে বলবে
এ কেমন থাকা তোমার?
আমি
চাই কেউ আমার জন্য অপেক্ষায় থাকুক
সমুদ্রের পরবর্তী ঢেউয়ের অপেক্ষা যেমন,
ক্লান্ত
সময়কে ঈর্ষা করে বলবে
ভীরু কাপুরুষ তুমি
কেবলই নিজেকে আড়াল করো।
আমি বলব
ভেনিস নগরী দেখিনি আমি,
দেখেছি
তোমার এলোচুল, দিগন্ত ভেজা চোখ
যেথায় নিঃশব্দে ডুব দিতে মন চায়
আরও কয়েকশো বার।
আমি
চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক
যে অপেক্ষায় কয়েক পৃষ্ঠা আঁধার আঁকবে নিখুঁত প্রেমে,
ফের
আমারই মনের মশালে
সে অপেক্ষার আঁধার মুছবে।
আমি
চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক
সে অপেক্ষা হোক সমান্তরাল কক্ষপথের,
কেবল
আকুতি প্রেমের নির্যাসে নয়,
নয়
শরীরী সত্তায়, নয়
ইতিহাসের পূর্ণতায়।
শুধু দীর্ঘ অপেক্ষা হোক
একটি বার আমার অন্তর ছুঁতে চাওয়ার।
শারদীয়া
কবিতা
অমিত পাল
অপেক্ষা
আমি এমনটাই চাই।
চোখের খুব কাছে, তবু
দেখতে পাচ্ছে না, ছুঁতে পারছে না, ভুলতেও পারছে না, অথচ
সম্মুখে আছি।
অস্থির হয়ে বলবে
এ কেমন থাকা তোমার?
সমুদ্রের পরবর্তী ঢেউয়ের অপেক্ষা যেমন,
ভীরু কাপুরুষ তুমি
কেবলই নিজেকে আড়াল করো।
আমি বলব
ভেনিস নগরী দেখিনি আমি,
যেথায় নিঃশব্দে ডুব দিতে মন চায়
আরও কয়েকশো বার।
যে অপেক্ষায় কয়েক পৃষ্ঠা আঁধার আঁকবে নিখুঁত প্রেমে,
সে অপেক্ষার আঁধার মুছবে।
সে অপেক্ষা হোক সমান্তরাল কক্ষপথের,
শরীরী সত্তায়, নয়
ইতিহাসের পূর্ণতায়।
শুধু দীর্ঘ অপেক্ষা হোক
একটি বার আমার অন্তর ছুঁতে চাওয়ার।

No comments:
Post a Comment