প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

  বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন ।...

Friday, September 18, 2026

উষ্ণতা | আবদুস সালাম

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
আবদুস সালাম
উষ্ণতা
 
হাসপাতালের অন্ধকারে খুঁজি জীবনের সীমানা  
পৃথিবীর প্রতিটি কোণে কেঁপে ওঠে আত্ম-বিন্দুর ছায়া
ভিজে যায় যৌবন
শূন্য অভিমান নিয়ে শূন্য হৃদয় ফেলে হাহাকারের দীর্ঘশ্বাস
 
ক্লান্ত হৃদয় সর্বশ্বান্ত হলে আত্মবোধের সার্থক অবকাশে অলংকারবিহীন ঝরে আকুতি
 
ঘড়ঘড় ফ্যান আর পচা গন্ধ আসে নাকে
নিদ্রাহীন চেষ্টারা পাথর হয়ে যায়
 
ডাক্তারবাবুর বিনম্র চাহনিতে বেজে ওঠে বাঁশি  
মনুষ্যরূপী ভগবানের আবির্ভাব সামলে নেয় জীবনের উষ্ণতা
 

1 comment:

  1. এবারের কবিতা বিভাগ যথেষ্ট বলিষ্ট।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)