বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
আশিসরঞ্জন নাথ
পাখিটাকে ডেকে বলো
পাখিটাকে
ডেকে বলো আমার উঠোনে আসতে
আমি ওর জন্যে বিস্কুটের ডিবে নিয়ে বসে আছি।
পাখিটা
আসত আগে
বাবার ঘরের জানালার নিচে বসত
বাবা বিস্কুটের গুঁড়ো ছুঁড়ে দিলে খুঁটে খুঁটে খেতো
আর বাবার দিকে ঘাড় ঘুরিয়ে এদিক-ওদিক করে তাকাত
বাবাকে দেখত কিনা খাবারের জন্যে কৃতজ্ঞতা জানাত জানি না।
বাবা
গত হওয়ার অনেক বছর পরও পাখি আসে
আমার ছুঁড়ে দেওয়া বিস্কুটের গুঁড়ো খেতো।
ইদানীং কেন আসে না জানি না।
পাখিটাকে
ডেকে বলো
আমি ওর অপেক্ষা করে বসে আছি।
শারদীয়া
কবিতা
আশিসরঞ্জন নাথ
পাখিটাকে ডেকে বলো
আমি ওর জন্যে বিস্কুটের ডিবে নিয়ে বসে আছি।
বাবার ঘরের জানালার নিচে বসত
বাবা বিস্কুটের গুঁড়ো ছুঁড়ে দিলে খুঁটে খুঁটে খেতো
আর বাবার দিকে ঘাড় ঘুরিয়ে এদিক-ওদিক করে তাকাত
বাবাকে দেখত কিনা খাবারের জন্যে কৃতজ্ঞতা জানাত জানি না।
আমার ছুঁড়ে দেওয়া বিস্কুটের গুঁড়ো খেতো।
ইদানীং কেন আসে না জানি না।
আমি ওর অপেক্ষা করে বসে আছি।

No comments:
Post a Comment