বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ
বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
আশাদ আলী
শরৎ আবেশ
ভোরের
স্নিগ্ধ নীলিমা চিরে
ফুটল শরতের প্রথম আলো;
শিশিরভেজা
কচি ঘাসের পরে
রোদের সোনা লাগল ভাল।
আকাশ
জুড়ে পেঁজা তুলোর
ভাসল ব্যাকুল শুভ্র মেঘ;
নদীতীরে
কাশের বনে
জাগল দোলার চঞ্চল বেগ।
উঠোন
জুড়ে শিউলি ঝরে
ছড়ায় এক গোপন সুর;
দুপুরের
মিঠে নরম হাওয়ায়
মন হারিয়ে যায় বহুদূর।
গোধূলির
রাঙা আভা মুছে
নামল শান্ত মেদুর সাঁঝ;
মায়াবী
এক নিস্তব্ধতায়
ধরা দিল প্রকৃতির চেনা সাজ।
ছড়া
আশাদ আলী
শরৎ আবেশ
ফুটল শরতের প্রথম আলো;
রোদের সোনা লাগল ভাল।
ভাসল ব্যাকুল শুভ্র মেঘ;
জাগল দোলার চঞ্চল বেগ।
ছড়ায় এক গোপন সুর;
মন হারিয়ে যায় বহুদূর।
নামল শান্ত মেদুর সাঁঝ;
ধরা দিল প্রকৃতির চেনা সাজ।

No comments:
Post a Comment