বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল
শরৎ মেঘে
সারারাত
জ্যোৎস্না মেখে
চাঁদ খেলা করে শরৎ মেঘে
পেঁজা তুলোর মতো মেঘ
উড়ে এসে আদর খেয়ে যায় আঁচল পেতে।
লুকোনো আবেগ শিহরণে সাদা মেঘ
হাওয়ার পিঠে চড়ে উড়ে যায় দেশান্তরে
পৃথিবীর শিউলি-ঘ্রাণ বাতাস মাখে
স্বপ্নরা পাতার ঝালর ফাঁকে
আলোয় চিকচিক করে।
তোমার
লুকোনো স্বভাব
ব্যথা হয়ে নামে
মাদলের তালেও ভেসে আসে
মানুষের পোড়া গন্ধ
দূরগামী বাতাস চিঠি লেখে
প্রেমহীন বিষাদের।
জীবনে
মনে রাখার মতো কিচ্ছুটি নেই
শুধু আছে স্মৃতির পাতায় বুকফাটা আর্তনাদ
যেখানে চাঁদ অবুঝ শিশুর মতো
খেলা করে শরৎ মেঘে।
শারদীয়া
কবিতা
ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল
শরৎ মেঘে
চাঁদ খেলা করে শরৎ মেঘে
পেঁজা তুলোর মতো মেঘ
উড়ে এসে আদর খেয়ে যায় আঁচল পেতে।
লুকোনো আবেগ শিহরণে সাদা মেঘ
হাওয়ার পিঠে চড়ে উড়ে যায় দেশান্তরে
পৃথিবীর শিউলি-ঘ্রাণ বাতাস মাখে
স্বপ্নরা পাতার ঝালর ফাঁকে
আলোয় চিকচিক করে।
ব্যথা হয়ে নামে
মাদলের তালেও ভেসে আসে
মানুষের পোড়া গন্ধ
দূরগামী বাতাস চিঠি লেখে
প্রেমহীন বিষাদের।
শুধু আছে স্মৃতির পাতায় বুকফাটা আর্তনাদ
যেখানে চাঁদ অবুঝ শিশুর মতো
খেলা করে শরৎ মেঘে।

No comments:
Post a Comment