প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

ঋতুর কাছে রাখলাম | উজ্জ্বল পায়রা

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
উজ্জ্বল পায়রা
ঋতুর কাছে রাখলাম
 
একদিন-
তুমি ঠিক
আমাকে বলবে
'কাছে এসো...’
 
সেদিন-
বসন্ত হাওয়া থাকবে না
থাকবে না ফুলের রং সুবাস
একটা কোকিলও গাইবে না...
 
কিন্তু সেদিন-
গ্রীষ্মের কাঠফাটা রোদও থাকবে না জেনো
থাকবে না প্যাচপ্যাচে বর্ষা
খরঝর হেমন্ত, খসখসে শীত...
 
ঠিক সেদিনই-
আমাদের জীবনে শরৎকাল আসবে
অপেক্ষার ধবধবে শরৎকাল
কাশফুলের মতো মেঘ সাদা মনে...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)