বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
জয়িতা বসাক
মেঘদূত
মৌন
সময়ের কাছে জমা রাখছি নির্জন প্রহর!
বেশ মনে হচ্ছে, তোমায় আজ মগ্নতায় পেয়েছে
নৈঃশব্দ্যের পাশে কলম নিয়ে বসে আছ এখনও,
অঝোর
ধারাপাতের মতো গড়িয়ে নামছে অক্ষর
শব্দের নদীতে হয়তো ভরাকোটালের ডাক
গ্রীবার
কোটরে চাতক-তৃষ্ণা জলসঙ্গ ভুলেছে,
পেটের
নিচে শুয়ে থাকা তপ্ত বালিগুলি এতক্ষণ
দাপাদাপি করে শেষ পর্যন্ত ঘুমিয়েই পড়েছে
আকাশ
জুড়ে মেঘেদের উদ্দাম কোলাহল
একটু পরেই, রাজপথ দিয়ে ফিরে যাবে
নীলমাধবের চিকন রথ। তুমি শুধু স্থবির।
তোমার দুচোখ জুড়ে খেলা করে অখণ্ড মগ্নতা
আষাঢ়ের
শেষ বিকেলে তুমি কি আজ জাগবে না,
মেঘদূতের
খবর নিয়ে উড়ে আসা একপশলা বৃষ্টিতে...
শারদীয়া
কবিতা
জয়িতা বসাক
মেঘদূত
বেশ মনে হচ্ছে, তোমায় আজ মগ্নতায় পেয়েছে
নৈঃশব্দ্যের পাশে কলম নিয়ে বসে আছ এখনও,
শব্দের নদীতে হয়তো ভরাকোটালের ডাক
দাপাদাপি করে শেষ পর্যন্ত ঘুমিয়েই পড়েছে
একটু পরেই, রাজপথ দিয়ে ফিরে যাবে
নীলমাধবের চিকন রথ। তুমি শুধু স্থবির।
তোমার দুচোখ জুড়ে খেলা করে অখণ্ড মগ্নতা
.jpg)
No comments:
Post a Comment