বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
সুব্রত চৌধুরী
শরৎ রূপে মুগ্ধ খুকু
নীলাকাশে
যাচ্ছে ভেসে সাদা বকের দল
তাই না দেখে খুকুমনি খুশিতে উচ্ছল।
কাশবালিকা ডাকছে তাকে শঙ্খ নদীর পাড়
মাথা গুঁজে বইয়ের পাতায় মন বসে না আর।
যায়
সে ছুটে কাশের বনে খুশির দিনের আঁচে
কাশের রেণু গায়ে মেখে তাক ধিনা ধিন নাচে।
মেঘের ভেলায় চেপে খুকু মেঘবালিকার বাড়ি
ইন্দ্রধনুর সাতটি রঙে রাঙায় গায়ের শাড়ি।
শারদ
রূপের খোঁজে খুকু ঝরনার মতো ছোটে
জাফরান সাদা রংয়ের শিউলি অঙ্গন জুড়ে ফোটে।
ভোরের আলোয় শিউলি ফুলে ছড়ায় মিষ্টি ঘ্রাণ
মাঠে মাঠে ধানের শিষে জুড়ায় খুকুর প্রাণ।
হাওয়ায়
হাওয়ায় ভেসে আসা বাউলা গানের সুরে
মনটা খুকুর যায় হারিয়ে কোন সে অচিনপুরে।
রূপোর সিকি ঝিকিমিকি জোসনা মাখা মুখ
শরৎ রূপে মুগ্ধ খুকু মন মাতানো সুখ।
শারদীয়া
ছড়া
সুব্রত চৌধুরী
শরৎ রূপে মুগ্ধ খুকু
তাই না দেখে খুকুমনি খুশিতে উচ্ছল।
কাশবালিকা ডাকছে তাকে শঙ্খ নদীর পাড়
মাথা গুঁজে বইয়ের পাতায় মন বসে না আর।
কাশের রেণু গায়ে মেখে তাক ধিনা ধিন নাচে।
মেঘের ভেলায় চেপে খুকু মেঘবালিকার বাড়ি
ইন্দ্রধনুর সাতটি রঙে রাঙায় গায়ের শাড়ি।
জাফরান সাদা রংয়ের শিউলি অঙ্গন জুড়ে ফোটে।
ভোরের আলোয় শিউলি ফুলে ছড়ায় মিষ্টি ঘ্রাণ
মাঠে মাঠে ধানের শিষে জুড়ায় খুকুর প্রাণ।
মনটা খুকুর যায় হারিয়ে কোন সে অচিনপুরে।
রূপোর সিকি ঝিকিমিকি জোসনা মাখা মুখ
শরৎ রূপে মুগ্ধ খুকু মন মাতানো সুখ।

No comments:
Post a Comment