প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

পুজো আসছে | উৎপলেন্দু দাস

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
উৎপলেন্দু দাস
পুজো আসছে
 
আজ সকালে বন্ধ জানালা খুলে বাইরে তাকালাম
কিছুদিন খোলা হয়নি বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে
 
দেখলাম রাস্তা ধোয়া ঝকঝকে, জল সরে গেছে
মানুষজনের মাথায় ছাতা নেই।
 
চোখ গেল স্থলপদ্ম ও শিউলি গাছের দিকে
মনে হল যেন তারা খুশি, বেশি সবুজ, কুঁড়ি এসেছে।
 
দেখলাম আকাশ ঘন নীল, আলোর রং সোনালি
কচি কচি মেঘেরা নির্ভয়ে ঘুরতে বেরিয়েছে
 
চোখ চলে গেল বহুদূরে যেখানে এখন আমি নেই,
কিন্তু ছবিটা অমলিন আনন্দমেলার, পুজো আসছে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)