প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

  বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন ।...

Friday, September 18, 2026

শরৎ শিউলি | উত্তম দত্ত

বাতায়ন/শারদীয়া/ছড়া/র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
উত্তম দত্ত
শরৎ শিউলি
 
ধরার মাঝে সবাই খুশি,
শরৎ এলো বলে
ছড়িয়ে পড়ুক খুশির বার্তা
শরৎ-শিউলি ফুলে।
 
পুজোর আমেজ আনুক বয়ে
হাসি সবার মুখে,
সারা বছর যেমনই কাটুক,
এবার থাকুক সুখে।
 
নদীর ধারে উঠবে ফুটে
সাদা রঙের কাশ,
আম-বাঙালির মনের মাঝে
এটাই করে বাস।
 
পালপাড়াতে ব্যস্ত সবাই
ঠাকুর গড়ার কাজে,
পুজোর ছুটির দিন গুনতে
ব্যস্ত কাজের মাঝে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)